Skip to main content

Posts

Showing posts from December, 2019

বক্স অফিস- অর্থনীতির নতুন মাপকাঠি

ভারতে ইনসিওরেন্স ব্যবসার ইতিহাস পড়াতে গিয়ে '৯১ পরবর্তী বিশ্ব-অর্থব্যবস্থা এবং এই নতুন ব্যবস্থায় কিছু সূচকের ভয়ঙ্কর বাড়বাড়ন্ত নিয়ে দু কথা বলতেই হয়। যেমন জিডিপি। জিডিপির বৃদ্ধির হার ১শতাংশ বাড়লে সরকার যেমন তার কৃতিত্ব দাবি করে, ১শতাংশ কমলে বিরোধীরা সরকারের মুন্ডপাত করতে ছাড়ে না। যেহেতু আজকের dominant Economic concept এ এই জিডিপি হলো অর্থনৈতিক উন্নয়নের সবথেকে জোরালো সূচক তাই, জিডিপি তে ইনসিওরেন্স সেক্টরের Contribution কি ভাবে বাড়ানো যায় এবং সেই সূত্র ধরে ভারতের ইনসিওরেন্স ব্যবসায় বেসরকারি সংস্থার জন্য 'খোলো খোলো দ্বার' কি ভাবে আজকের এই বাস্তবতা তৈরী করেছে সে সব আলোচনা করতে হয় বৈকি। অর্থনীতিতে এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সূচক আছে, যেমন CPI- Consumer Price Index, PPI- Producer Price Index ইত্যাদি। সম্প্রতি আর  একটা সূচকের কথা জানতে পারলাম যা আমার মতো অর্থনীতির 'সহজপাঠ' পড়া মানুষকে চমৎকৃত করেছে, সূচকটির নাম - বক্স অফিস ! অর্থনীতিবিদ কৌশিক বসু তার ' অর্থনীতির